ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রিয়ালের মার্সেলো তিন ম্যাচ নিষিদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 12:06 PM

রিয়ালের মার্সেলো তিন ম্যাচ নিষিদ্ধ

রিয়ালের মার্সেলো তিন ম্যাচ নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। এলচের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়।

সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মার্সেলো। কিন্তু রেফারিকে ‘খারাপ’ বলায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি।  
মার্সেলোর নিষেধাজ্ঞা শুধু কোপা দেল রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আসরের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিক ক্লাবের বিপক্ষে ম্যাচসহ সম্ভাব্য দুই লেগের সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

মার্সেলোকে ২ হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে এবং বাজে ব্যবহারের কারণে আরও ১৩০০ ইউরো দিতে হবে তাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status