ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
বাবার সম্পত্তিতে পুরো অধিকার হিন্দু মেয়েদের, ভারতের সুপ্রিম কোর্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 7:45 PM

বাবার সম্পত্তিতে পুরো অধিকার হিন্দু মেয়েদের, ভারতের সুপ্রিম কোর্ট

বাবার সম্পত্তিতে পুরো অধিকার হিন্দু মেয়েদের, ভারতের সুপ্রিম কোর্ট

হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে এক চাঞ্চল্যকর রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে মূল বিষয় হিসেবে ওঠে আসে হিন্দু বিধবা এবং মেয়েদের সম্পত্তির অধিকার। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, উইল ছাড়া মারা যাওয়া হিন্দু মেয়েরা পিতার স্ব-অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে।

শুধু তাই নয়, এখন থেকে সেই অধিকার মেয়েরা পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে অগ্রাধিকার পাবে। হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে হিন্দু নারী এবং বিধবাদের সম্পত্তির অধিকার সম্পর্কিত মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর ভারতের সুপ্রিম কোর্ট এমনটাই সিদ্ধান্ত জানিয়েছেন।

দেশটির বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তারা বলেন, একজন হিন্দু ব্যক্তির মৃত্যুর পর, বিশেষ করে যিনি উইল ছাড়াই মারা যান, তার সম্পত্তি স্ব-অর্জিত হোক বা পারিবারিক সম্পত্তি ভাগ করে প্রাপ্ত হক উত্তরাধিকারীদের মধ্যেই তা বণ্টন করা হবে।

বেঞ্চ আরও বলেছে, এই জাতীয় পুরুষ হিন্দুর নারী তার অন্যান্য আত্মীয়দের (যেমন মৃত পিতার ভাইদের পুত্র/কন্যা) অগ্রাধিকারে সম্পত্তির উত্তরাধিকারী হবেন।

বেঞ্চ এ বিষয়ে ৫১ পৃষ্ঠার রায় লিখেন। ‘পিতার মৃত্যুর পর এই ধরনের সম্পত্তি কন্যাকে দেওয়া হবে কিনা, যিনি উইল না করেই মারা গিয়েছিলেন এবং যার অন্য কোনো আইনি উত্তরাধিকারী নেই’- এমনটি প্রশ্নও বিচারপতি মুরারি বিবেচনায় নেন।

সবকিছু বিবেচনা করার পরই এই রায় দেওয়া হয়। এখন থেকে হিন্দু পিতার মৃত্যুর পর তার সম্পত্তির ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে তার কন্যার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status