ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ভারতে একদিনে শনাক্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত্যু ৭ শতাধিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 7:43 PM

ভারতে একদিনে শনাক্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত্যু ৭ শতাধিক

ভারতে একদিনে শনাক্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত্যু ৭ শতাধিক

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিধিনিষেধ, সতর্কবার্তা, টিকাদান; কোনো কিছুতেই দেশটির করোনা সংক্রমণের গতিতে লাগাম পরানো যাচ্ছে না। শুক্রবার (২১ জানুয়ারি) দেশটিতে সংক্রমণ প্রায় সাড়ে তিন লাখে পৌঁছেছে। প্রাণহানিও ছাড়িয়েছে ৭০০। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩ লাখ ১৭ হাজার ৫৩২। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার মানুষ বেশি সংক্রমিত হয়েছেন। যা বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৩ জন। বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৪৯১ জনের। করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৮ হাজার ৩৯৬ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে সংক্রমণ ও প্রাণহানির সঙ্গে ভারতে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের হারও। বৃহস্পতিবার দেশটির দৈনিক সংক্রমণের হার ছিল ১৬ দশমিক ৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬ দশমিক ৫৬ শতাংশ। আর এটিই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। ভারতে এখন পর্যন্ত ৯ হাজার ৬৯২ জন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ করোনার সক্রিয় রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশটিতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৪ হাজার বেশি। এই সংখ্যাটি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে।

যদিও পরিসংখ্যান বলছে, করোনা মহামারির শুরু থেকে ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৮০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ২ লাখ ৫২ হাজার মানুষ।

এছাড়া ভারতে শুক্রবার পর্যন্ত প্রায় ১৬০ কোটি ৪৩ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাদানের পাশাপাশি আগের মতোই জোরগতিতে চলছে কোভিড পরীক্ষাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ১৯ লাখ ৩৬ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status