|
অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
নতুন সময় ডেস্ক
|
![]() অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে? শুরুতে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব পাওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন ছিল। তবে নতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এগিয়ে গিয়েছেন। যে কারণে ওয়ানডে ক্রিকেটে দায়িত্ব পেতে পারেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক রয়েছেন। মিরাজ ও লিটন ছাড়াও নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগামী (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা রয়েছে। বোর্ড পরিচালকদের সেই মিটিংয়ে অধিনায়ক ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি। লিটনের অনুপস্থিতি হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়েতে সিরিজ জেতে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। সাবেক অধিনায়ক শান্তকে আবারো ওয়ানডে দলের অধিনায়ক করার কথা ভাবা হচ্ছিল। তবে সীমিত ওভারের অধিনায়ক ও লাল বলের অধিনায়ক আলাদা রাখতে লিটনই আপাতত এগিয়ে রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
