ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 January, 2022, 6:13 PM

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ নারী আটক

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় এক বসত ঘরে র‍্যাপিড এ্যাকশন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ রিমা আক্তার (২৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সেই ওই এলাকার আবুল বশরের স্ত্রী। পলাতক আসামি হলেন নয়াপাড়া এলাকার নুর বশরের ছেলে মো. রবিউল(২২)।

 এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবুল বশরের বসত ঘরের ভেতরে  ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় বসত ঘরে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করতে সক্ষম হয়।এ সময় ধৃতের ভাই মোঃ রবিউল (২২) কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status