ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
চালু হলো এফডিসির মসজিদ, নামাজ পড়লেন তারকারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 January, 2022, 5:07 PM

চালু হলো এফডিসির মসজিদ, নামাজ পড়লেন তারকারা

চালু হলো এফডিসির মসজিদ, নামাজ পড়লেন তারকারা

বাংলাদেশের সিনেমার আঁতুড়ঘর এফডিসি। যুগ যুগ ধরে এই জায়গাটিকে ঘিরেই প্রসারিত হয়েছে ঢাকার সিনে বাণিজ্য। এখানে কাজ করে অনেকেই হয়েছেন তারকা, সুপারস্টার। কিন্তু সিনেমার মানুষ বলে সারাক্ষণ লাইট-ক্যামেরা-অ্যাকশনেই তারা ডুবে থাকেন না। ধর্মীয় কাজেও অনেকে সামিল থাকেন।

সেরকম ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এফডিসির ভেতরে নির্মিত হয়েছে নান্দনিক এক মসজিদ। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এটির উদ্বোধন করা হয়েছে। এদিন এফডিসিতে উপস্থিত তারকা, শিল্পী ও সিনেমা সংশ্লিষ্টরা মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক সূচনা করেন।

সরেজমিনে দেখা গেছে, নতুন এই মসজিদের প্রথম নামাজে অংশ নিয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, আলীরাজ, রিয়াজ, নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।

মাগরিবের পর শুরু হয় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদটির অর্থদাতা থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর দানবীর আবদুল কাদির মোল্লা। এছাড়া তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।


অপূর্ব স্থাপত্যের এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে পৌনে ৩ কোটি টাকা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিনের কর্মযজ্ঞ শেষে মসজিদটি চালু হলো।

এফডিসির মসজিদটির ওপরের অংশের দু’পাশে রয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজের কারুকার্য মসজিদটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভেতরে রয়েছে তিনটি মূল্যবান ঝাড়বাতি। সেগুলো দিয়েছেন নায়িকা নিপুণ। দুইতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status