ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 January, 2022, 6:16 PM

সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত

সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত

মাদারীপুর সদর উপজেলার ধুরাইলে দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেলো দুই কিশোরের। সেতুর পাশে পিলারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তারা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।

এর আগে, বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তরপাড়ে চাছার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৫) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৫)। তারা দু’জনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেযোগে হবিগঞ্জ সেতু’র দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এসময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজী মারা যায়। পরে মৃতদেহ নিহতের বাড়িতে নিয়ে আসে স্বজনরা।

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘রাতে অতিরিক্ত স্পিডে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার তাদের মৃতদেহ নিয়ে গেছেন। প্রত্যেকের পরিবারের উচিত উঠতি বয়সী ছেলে-মেয়েদের মোটরসাইকেল চালানোর বিষয় সাবধান করে দেওয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status