ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
প্রতি রাতে ৬ কোটি আয়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 10:40 AM

প্রতি রাতে ৬ কোটি আয়!

প্রতি রাতে ৬ কোটি আয়!

গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। প্রতি রাতে জনপ্রিয় এই তারকা আয় করেন ৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি টাকা! আজ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কোলোসিয়াম থিয়েটারে বেশ কয়েকবার পারফর্ম করবেন অ্যাডেল। যেখানে টিকিট বিক্রি থেকে তার এই আয় হবে। এ বিষয়ে আরও জানা যায়, আয়োজকরা অ্যাডেলের থাকার জন্যও বিশেষ ব্যবস্থা করে রেখেছেন। তার জন্য ভাড়া করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট। সেখানে একজন থাকতে প্রতিদিনের খরচ প্রায় ৩৫ লাখ টাকা। ২০১৫ সালে অ্যাডেলের তৃতীয় অ্যালবাম প্রকাশ পায়। এর পর কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পরই আড়ালে চলে যান তিনি। ২০২১ সালে ১০০ পাউন্ড ওজন ঝরিয়ে ভক্তদের চমকে দেন এই গায়িকা। একই বছর প্রকাশ পায় অ্যাডেলের চতুর্থ অ্যালবাম ‘৩০’। যা ২০২১ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ব্যবসায়ী রিচ পলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অ্যাডেল। তাদের দুজনকে নাকি বেশ কয়েকটি অনুষ্ঠানেও দেখা গেছে। এর পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status