ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
শাবিপ্রবিতে বিক্ষোভ চলছে, নতুন কর্মসূচি জানাবেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:28 PM

শাবিপ্রবিতে বিক্ষোভ চলছে, নতুন কর্মসূচি জানাবেন শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে বিক্ষোভ চলছে, নতুন কর্মসূচি জানাবেন শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। আন্দোলনরত বাকি শিক্ষার্থীরা তাদের সঙ্গে বসে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত রয়েছে।

শিক্ষার্থী আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী মোহাইমেনুল বাশার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বলেন, ‘উপাচারে্যর পদত্যাগের দাবিতে আমরা অনশন কর্মসূচি অব্যাহত রেখেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সংবাদ সম্মেলন করব। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। তাদের মধ্যে রয়েছেন ৯ জন ছাত্রী ও ১৫ জন ছাত্র।  অনশনে বসা জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, এ ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।

বিক্ষোভ কর্মসূচির মধ্যে বাংলা বিভাগের মোজাম্মেল হক এবং সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। পরে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় এজন্য একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের অনশন ভাঙ্গাতে এসে তারা ব্যর্থ হয়ে সাড়ে ১১টার দিকে ফিরে যান।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা এসেছিলাম অনশন ভাঙ্গাতে এবং আমরা তাদের কাছে সময় চেয়েছি। যেন এই ঘটনার পিছনে কারা জড়িত তারা বের করতে পারি, কিন্তু তারা আমাদের সময় দেননি। আমরা আবারও চেষ্টা করব।’

শিক্ষকরা কথা বলতে আসলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

এরপরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের একটাই কথা; যে আমাদের দাবির সঙ্গে আপনারা একমত কি না।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা।

আন্দোলনের চতুর্থ দিন বিকালে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তাতে শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন। এর জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা নির্দেশ উপেক্ষা করে হলে অবস্থান করেন। উল্টো তারা উপাচার্যের পদত্যাগ চেয়ে নতুন আন্দোলন শুরু করেন। তাছাড়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর পর পুলিশই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে। সেখানে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হয়। গুলিবর্ষণ ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে।

সে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ও উপাচারে্যর পদত্যাগের দাবি জানিয়ে উত্তাল হয়ে পড়েছে শাবিপ্রবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status