ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
খোলা মাঠে রান্না করে খেতে হচ্ছে শাবি শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 11:16 AM

খোলা মাঠে রান্না করে খেতে হচ্ছে শাবি শিক্ষার্থীদের

খোলা মাঠে রান্না করে খেতে হচ্ছে শাবি শিক্ষার্থীদের

হল ক্যান্টিন বন্ধ থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্য হয়েই তাই খোলা মাঠে রান্না করে খেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় মূল মাঠের মধ্যেই চলছে রান্নার আয়োজন।

বুধবার (১৯ জানুয়ারী) খাবারে কিছুটা টান পরেছিল বলে জানান খাবার সমন্বয়ের দায়িত্বে থাকা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর রানা ও শিহাব উদ্দিন। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে খাবারের সকল রেস্টুরেন্ট সন্ধ্যা সাতটার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। যে কারণে প্রচণ্ড খাদ্য কষ্টে ভুগছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে সবগুলো হলের ডাইনিং বন্ধ রাখা হয়েছে। খাদ্যাভাবে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গিয়েছেন বলেও জানা গেছে।

গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বস্তা চাল দিয়ে খিচুড়ি রান্নার পর খাবারে টান পরে আন্দোলনরত শিক্ষার্থীদের। এর ফলে বুধবার তারা দুই বস্তা চাল রান্না করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য। খিচুড়ির সাথে আলু দিয়ে তৈরি মুরগির ঝোল রান্না করা হয়েছে সার্বজনীনভাবে সবাই যাতে খেতে পারেন সেই জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status