ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
মাহি: একদিন নয়, ওরকম ফোনকল আরো অনেক এসেছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 11:22 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 December, 2021, 11:43 AM

মাহি: একদিন নয়, ওরকম ফোনকল আরো অনেক এসেছে

মাহি: একদিন নয়, ওরকম ফোনকল আরো অনেক এসেছে

সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। পবিত্র ওমরাহ করে এসে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। তবে কিছুটা বিরতি দিয়ে মাহি আবারো অভিনয়ে ফিরলেন।

সোমবার এফডিসিতে ‘বুবুজান’ ছবির শুটিংয়ে অংশ নিলেন তিনি। এ সময় সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কল রেকর্ড নিয়েও কথা বলেন মাহি।

‘অগ্নিৎ’ সিনেমাখ্যাত এ নায়িকা জানান, এই রকম ফোনকল শুধু একদিন আসেনি, আরো অনেক এসেছে।

মাহি বলেন, ‘একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামি ছাড়া কিছুই নয়। এই রকম ফোন তো একদিন আসেনি, আরো অনেক এসেছে। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করত, চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।’

ফোনে কথা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মাহি সাংবাদিকদের বলেন, ‘দেখুন! আগেও বলেছি এখনো বলছি- ওই সময়ে কিছুই করার ছিল না আমার। আপনারাই ভাবুন, এমন পরিস্থিতে ওই রকম পজিশনের একজন এভাবে কথা বললে তার বিপরীতে কিইবা করার থাকে!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status