ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
বিয়ের প্রস্তাবে পরিবারের অসম্মতি, কিশোরীর আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 11:21 AM

বিয়ের প্রস্তাবে পরিবারের অসম্মতি, কিশোরীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে পরিবারের অসম্মতি, কিশোরীর আত্মহত্যা

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকায় এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার মৌলভীবাজার দক্ষিণ রোজারঘোনা এলাকায় বিকালের দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়।

আত্মহত্যা করা ওই কিশোরীর নাম মোহছেনা আক্তার সুমি (১৬)। সুমি ওই টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকার জাফর আলমের মেয়ে।

নিহত সুমির বাবা বলেন, আমার মেয়ে সুমিকে বিয়ে দেওয়ার কথা চূড়ান্ত হয় হ্নীলা পানাখালীর এক পরিবারে। সে কথা শুনে স্থানীয় ভুলু মিয়ার ছেলে মুজিবুর রহমান তার বিয়ে বন্ধ করার জন্য হুমকি-ধমকিসহ বিভিন্ন পাঁয়তারা করে সামাজিকভাবে তার মানসম্মান ক্ষুণ্ণ করে। যার কারণে সুমি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি মেয়ে হত্যার বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে মুজিবুর রহমানের পিতা ভুলু মিয়া জানান, জাফর আলমের মেয়ের সঙ্গে আমার ছেলে মুজিবুর রহমানের দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল। যার কারণে সুমিকে স্ত্রী করে ঘরে আনতে মেয়ের বাড়িতে বেশ কয়েকবার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মেয়ের বাবা আমাদের হিংসে করে বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। একপর্যায়ে সুমিকে পরিবারের সদস্যরা অন্যত্রে বিয়ের আয়োজন করে। ওই বিয়েতে মেয়ে রাজি না হওয়ায় তাকে দীর্ঘ দিন বাড়িতে আটকে রেখে স্বজনেরা বারবার বিভিন্নভাবে পানখালীর বিয়েতে রাজি হতে চাপ প্রয়োগ করলে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জেনেছি।

স্থানীয়দের ভাষ্যমতে জানা গেছে, সুমি ও মুজিবুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের প্রস্তাবে ছেলের পক্ষ মেনে নিলেও মেয়ের পক্ষ রাজি না হওয়ায় সুমি আত্মহত্যা করেছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status