ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
নগ্ন হয়ে বিজ্ঞাপন করে তুমুল বিতর্ক, রহস্যময় ছবি দিয়ে কী বোঝাতে চাইলেন সিডনি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2026, 1:41 PM

নগ্ন হয়ে বিজ্ঞাপন করে তুমুল বিতর্ক, রহস্যময় ছবি দিয়ে কী বোঝাতে চাইলেন সিডনি?

নগ্ন হয়ে বিজ্ঞাপন করে তুমুল বিতর্ক, রহস্যময় ছবি দিয়ে কী বোঝাতে চাইলেন সিডনি?

সিডনি সুইনির নতুন বিজ্ঞাপন ঘিরে বিতর্ক থামছে না। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারে নগ্ন অবস্থায় দেখা গেছে অভিনেত্রীকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর কেউ কেউ অভিযোগ করেছেন, এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবার সেই সমালোচনার সরাসরি জবাব না দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন সুইনি।

অন্য তারকাদের ছবি দিয়ে কী বোঝাতে চাইলেন সুইনি?
সমালোচনার মুখে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেন সুইনি। এর মধ্যে ছিল টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, সাবেক মিশ্র মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধা রোন্ডা রাউসি এবং বাস্কেটবল তারকা সু বার্ডের ছবি। অতীতে বিজ্ঞাপনের প্রয়োজনে এই তারকারাও নগ্ন বা অল্প পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

পরে আরও কয়েকজন ক্রীড়াবিদের ছবি পোস্ট করেন সুইনি। তাঁদের মধ্যে ছিলেন মেগান র‍্যাপিনো, রব গ্রনকোস্কি ও জেসন কেলসি। এই পোস্টগুলোর মাধ্যমে অভিনেত্রী হয়তো বোঝাতে চেয়েছেন, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে নগ্নতা নতুন কোনো বিষয় নয়। তবে তিনি কোথাও সরাসরি সমালোচনার জবাব দেননি। তাই পোস্টগুলো আদৌ বিজ্ঞাপন নিয়ে বিতর্কের প্রতিক্রিয়া কি না, তা নিশ্চিত নয়।

যে বিজ্ঞাপন নিয়ে এত বিতর্ক
নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম। খেলাধুলার বিভিন্ন ঘটনা নিয়ে ব্যবহারকারীরা এখানে ভবিষ্যদ্বাণী করতে পারেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি এর ইকুইটি পার্টনারও হয়েছেন সুইনি।

বিজ্ঞাপনে অভিনেত্রীকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি। বিজ্ঞাপনের ধারণাটি ছিল খেলাধুলার নানা উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে নজর কাড়া। কিন্তু প্রকাশের পর অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, এতে আসলে কী প্রচার করা হচ্ছে।

ক্রীড়াবিদদের তীব্র আপত্তি
বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন কয়েকজন অলিম্পিক ক্রীড়াবিদও। তাঁদের অভিযোগ, এই প্রচারে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতাকে আরও উসকে দেয়।

অবসরপ্রাপ্ত অস্ট্রেলীয় সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী এই সাঁতারু লিখেছেন, বিজ্ঞাপনটি দেখে তিনি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

টিটমাসের বক্তব্য, এমন প্রচার প্রতিটি নারী ক্রীড়াবিদের প্রতি অপমানের শামিল। যেসব নারী বছরের পর বছর নিজেদের দক্ষতা শাণিত করেছেন, তাঁদের পাশাপাশি খেলাধুলাকে ভালোবাসেন এমন প্রতিটি নারীর প্রতিও এটি অসম্মান। খেলাধুলা যেখানে দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের প্রতীক, সেখানে নারীর শরীরকে পণ্য বানিয়ে অর্থ উপার্জনের প্রবণতা এখনো কেন টিকে আছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি আমি একেবারেই ঘৃণা করি।

ক্রীড়াবিদদের এই প্রতিক্রিয়ায় বিতর্কটি নতুন মাত্রা পেয়েছে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে নারী খেলাধুলার দক্ষতা, পরিশ্রম ও সাফল্যকে যৌন আবেদননির্ভর বিপণনের আড়ালে না ফেলার দাবি।

সুইনির ব্যাখ্যা কী?
বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা শুরু হওয়ার আগেই নোভিগের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিজের অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করেছিলেন সুইনি। তাঁর ভাষ্য, প্রচারের মূল উদ্দেশ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখা।

অভিনেত্রী বলেন, ক্যাম্পেইনটি ছিল একটি মজার ধারণাকে গ্রহণ করার বিষয়ে। তাঁর মতে, প্রচারের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল, যাতে নানা কোলাহলের মধ্যেও খেলাধুলার বিষয়টি আলাদা করে নজরে আসে।

নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও সুইনির সঙ্গে অংশীদারত্ব নিয়ে কথা বলেছেন। এফওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেত্রী নিজের ব্যক্তিজীবন নিয়ে মানুষের নানা অনুমান ও ভবিষ্যদ্বাণীতে অস্বস্তি বোধ করতেন। খেলাধুলাকে কেন্দ্র করে কাজ করার সুযোগই নোভিগের সঙ্গে অংশীদারত্বে তাঁকে আকৃষ্ট করেছিল বলে জানান তিনি।

সুইনি আরও জানিয়েছেন, বিজ্ঞাপনের সৃজনশীল প্রক্রিয়ায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। কমপ্লেক্স-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রকল্পটির একেবারে গোড়া থেকেই তিনি এর সঙ্গে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status