ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
অবসরে জীবন মেন্ডিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 December, 2021, 8:24 PM

অবসরে জীবন মেন্ডিস

অবসরে জীবন মেন্ডিস

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কা অলরাউন্ডার জীবন মেন্ডিস। আজ মঙ্গলবার টুইটারে অবসরের ঘোষণা দেন তিনি। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন এই লেগস্পিন অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর দূরে থাকার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেন জীবন মেন্ডিস। পরে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ দলেও জায়গা পান।

আন্তর্জাতিক ক্রিকেটে জীবন মেন্ডিসের অভিষেক হয় ২০১০ সালের ১ জুনে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ২০১৯ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৫৮ ওয়ানডে খেলে ১৮.৭০ গড়ে ৬৩৬ রান করেছেন জীবন। সেই সঙ্গে ৫.১৪ ইকোনমি রেট ও ৪৩.০০ গড়ে শিকার করেছেন ২৮টি উইকেট। ২২ টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাশাপাশি ১২টি উইকেটও দখল করেছেন তিনি।

৩৮ বছর বয়সী জীবন টুইটারে লিখেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে এই পথচলা ছিল অসাধারণ, ২০১০ সাল থেকে এর অংশ হতে পেরে আমি সম্মানিত। এই চমৎকার সফরে অনেক মূল্যবান শিক্ষা আমি পেয়েছি ও অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমার। আমার সকল কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাই। আমি চিরকৃতজ্ঞ।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status