ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ডেটিংয়ে যাওয়ার আগে যে ৫ খাবার খাবেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 8:32 PM

ডেটিংয়ে যাওয়ার আগে যে ৫ খাবার খাবেন না

ডেটিংয়ে যাওয়ার আগে যে ৫ খাবার খাবেন না

একবার ভাবুন তো আপনি ডেটিং করতে গেলেন হেব্বি মাঞ্জা মেরে, এ দিকে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ব্যাপারটা যে বিশেষ সুখদায়ক নয় তা বুঝতেই পারছেন। তাই ডেটে যাওয়ার বাদ দিন এই পাঁচ খাবার। যা থেকে মুখে গন্ধ হতে পারে।

রসুন: রসুন স্বাস্থ্যের পক্ষে খুব ভাল হলেও অনেক সময়ই রসুন খেলে জিভে সালফার জমে যায়। রক্তে শোষিত হয়ে ফুসফুসের মাধ্যমে নিশ্বাসেও দুর্গন্ধ তৈরি করে। তাই রসুন খেলে অবশ্যই দাঁত মেজে নিন বা ফ্লস করে নিন।

পেঁয়াজ: রসুনের মতোই অনেকক্ষণ গন্ধ রেখে যায় পেঁয়াজ। দুইয়ের মধ্যেই থাকে সালফিউরিক যৌগ। যা রক্তে শোষিত হয়ে নিশ্বাসে দুর্গন্ধ নিয়ে ফিরে আসে। তাই ডেটে যাওয়ার আগে পেঁয়াজ একদম ‘নো’ ‘নো’।

দুধের খাবার: দুধ বা দুগ্ধজাত যে খাবার চিজ শরীরে পক্ষে খুবই ভাল। কিন্তু দুধ খেলে জিভের ব্যাকটেরিয়া দুধে থাকা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নিশ্বাসে দুর্গন্ধ তৈরি করে।

মাছ: মাছ দিয়ে ভাত খেয়ে চললেন ডেট করতে এমনটা কিন্তু ঘোর বোকামি। মাছ খেলে মুখে যেমন গন্ধ থেকে যায়, তেমনই হাতে থেকে যায় গন্ধ। তাই মাছ খেলে কিন্তু এক্সট্রা কেয়ার মাস্ট।

মুলা: মুলা খেলে যে মুখ থেকে বাজে গন্ধ বের হয় তা সকলেই জানে। এর মধ্যে থাকা আইসোথিওসায়ানেটের কারণে এমনটা হয়। তাই ডেটের আগে মুলো থেকে দূরে থাকাই ভাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status