ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
২০২১ সালের মার্কিন পররাষ্ট্রনীতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 6:11 PM

২০২১ সালের মার্কিন পররাষ্ট্রনীতি

২০২১ সালের মার্কিন পররাষ্ট্রনীতি

২০২১ সালের ২০ জানুয়ারি ওভাল অফিসে প্রবেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আমলের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে পুনরায় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে ফিরতে দেখা গিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘একলা চলো, আগে চলো’, নীতি থেকে বেরিয়ে তিনি বিদেশ মার্কিন স্বার্থের স্থিতিশীল পরিবর্তনে জোর দিয়েছেন যেটাকে তিনি বলেছেন, ‘মধ্যবিত্ত শ্রেণীর পররাষ্ট্রনীতি।’

বাইডেনের পররাষ্ট্রনীতিতে ২০২১ সালে বেশ কয়েকটি বিষয় মূল আলোচনায় ছিলো। তার মধ্যে রয়েছে বৈশ্বিক সংস্থা ও জোটগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হওয়া, মার্কিন নেতৃত্ব পুনরায় জোরদার করা, আফগানিস্তানে দেশটির দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি, চীনের ওপর আরো জোরালো পদক্ষেপ, রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক, ইরান পরমাণু চুক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা, এবং মেক্সিকোর দক্ষিণ সীমান্তে নমনীয় ও মানবিক নীতি।

২০২১ সাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রশাসন মূলত পুরোনো মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছে এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় নিজকে মূল খেলোয়াড় হিসেবে দাঁড় করিয়েছে। তবে মানবাধিকারের প্রাধান্যমূলক পররাষ্ট্রনীতির প্রতিশ্রুতি মানতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে ওয়াশিংটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status