ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সেরা রেস্তোরাঁ মালিক আজ পথের টোকাই, চলে গেছে স্ত্রী সন্তানরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 December, 2021, 1:40 PM

সেরা রেস্তোরাঁ মালিক আজ পথের টোকাই, চলে গেছে স্ত্রী সন্তানরা

সেরা রেস্তোরাঁ মালিক আজ পথের টোকাই, চলে গেছে স্ত্রী সন্তানরা

শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা আবুল কালাম। তিনি এক সময় উপজেলা শহরের পুরাতন ব্যবসায়ী ছিলেন। নব্বই দশকে উপজেলা শহরে আলেয়া সিনেমা হলের সামনে রেস্তোরাঁ ছিল তার। এটিই ছিলো শহরের সেরা রেস্তোরাঁ হিসেবে পরিচিত। তার হোটেলে কর্মরত ছিলেন ২০ থেকে ২৫ জন কর্মচারী।

নাস্তার জন্য রেস্তোরাঁয় ভিড় থাকতো দুপুর পর্যন্ত। দুপুরের খাবার চলতো সন্ধ্যা নাগাদ। মধ্য রাত পর্যন্ত ভিড় লেগে থাকতো রাতের খাবারের জন্য। সময়ের পরিক্রমায় হল ব্যবসায় ভাটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা কমতে থাকে আবুল কালামের হোটেলের। এরপর হিসেবের খাতা ওলটপালট হয়ে যায় আবুল কালাম অসুস্থ হয়ে পড়লে। তাকে ছেড়ে চলে যায় স্ত্রী সন্তানরা। সেই থেকে ভিটে মাটি ছাড়া তিনি। থাকেন অন্যের রান্না ঘরে আশ্রিত অবস্থায়।  

আবুল কালাম বলেন, এক সময় শহরের সবচেয়ে বড় হোটেল রেস্টুরেন্ট ব্যবসা আমার ছিল। হঠাৎ লিভারের রোগে আক্রান্ত হয়ে অপারেশন করাতে হয়। এতে সব অর্থ-সম্পদ শেষ হয়ে যায়। এরপর স্ত্রী-সন্তানেরা আজ আমাকে ফেলে দূরে সরে গেছে। ৬৭ বছর বয়সে একটি সরকারি ঘরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে অন্যের রান্না ঘরে আশ্রয় নিয়েছি।

নকলা বাজারের স্যানিটারি ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদুল আলম (বাবুল) বলেন, আবুল কালাম ওই সময়ের সেরা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে পুরো উপজেলা তার সুনাম ছিল। ভাগ্যের খেলায় আজ সেই কালাম রাস্তায় টোকাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status