ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সারাদেশে ঘুরে বেড়াবে নিউক্লিয়ার বাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 December, 2021, 10:48 PM

সারাদেশে ঘুরে বেড়াবে নিউক্লিয়ার বাস

সারাদেশে ঘুরে বেড়াবে নিউক্লিয়ার বাস

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জনমনে আগ্রহ সৃষ্টি এবং পরমাণু প্রযুক্তির নিরাপত্তা ও এর নানাবিধ ব্যাবহার সম্পর্কে জনগণকে জানাতে সারাদেশে এবার ঘুরে বেড়াবে নিউক্লিয়ার বাস। এজন্য বিশেষভাবে সজ্জিত একটি যাত্রীবাহী বাস আজ রাজধানী ঢাকা থেকে যাত্রা শুরু করেছে। পারমানবিক শক্তি তথ্যকেন্দ্র , ঢাকা আয়োজিত নিউক্লিয়ার বাস ট্যুর কর্মসূচীতে সার্বিক সহযোগিতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন- রসাটম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রাজধানীর রূপপুর এনপিপি ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আজ নিউক্লিয়ার বাস ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় রূপপুর প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তীসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ এই বাসটি আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২০টি জেলা পরিভ্রমণ করবে। পথিমধ্যে বিভিন্ন জনসংযোগ কর্মসূচিরও আয়োজন করা হবে। জনগণকে আকৃষ্ট করতে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নানাবিধ আকর্ষণীয় কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে রয়েছে পথসভা, স্কুল ও বিশ্ববিদ্যালয় ভিজিট, লিফলেট ও অন্যান্য পাঠ্যসামগ্রী বিতরণ, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কুইজ ও গেমস ইত্যাদি। সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সুভেনির। পরিভ্রমণ শেষে নিউক্লিয়ার বাসটি আগামী ২৭ ডিসেম্বর রাতে ঢাকায় ফিরে আসবে। নিউক্লিয়ার এনার্জী বিষয়ে রুশ-বাংলাদেশ যৌথ কমুনিকেশন্স কর্মসূচীর আওতায় এই বাস ট্যুরটি আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status