ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া পাড়াদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি (৪৫), একই গ্রামের আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩১), একই এলাকার নৈমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫), বাচ্চু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (২৫), রঘুনন্দনপুর এলাকার জালাল খানের ছেলে শাহিন খান (৩২), একই এলাকার নবা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল (২২) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর মতি কাজীর ছেলে হেমায়েত কাজী (৪০)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের কাছে থেকে ১টি লোহার বড়, হাতুরি, একটি খেলনা পিস্তল, ছুরি, রামদা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।