ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
অভিজিতের ঘাতকদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 4:00 PM

অভিজিতের ঘাতকদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানাই

অভিজিতের ঘাতকদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানাই

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, লেখক অভিজিৎ রায় হত্যায় দণ্ডিত পলাতক দুই ঘাতক সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনসহ এই হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য চেয়ে ৫০ লাখ ডলার (৪২ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এটিকে আমরা স্বাগত জানাই।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে এক সেমিনারে শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এভাবে পুরস্কার দেওয়ার ফলে সফলও হয়েছে। আমি শুনেছি বিন লাদেনকে যুক্তরাষ্ট্র একইভাবে পেয়েছিল। এই কৌশল অনেক সময় সফল হয়। আমরাও তো বঙ্গবন্ধুর পলাতক তিন খুনির জন্য পুরস্কার ঘোষণা করেছি। কেউ যদি তাদের সঠিক তথ্য দিতে পারেন অবশ্যই সরকার তাদের পুরুস্কার দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও অভিজিতের হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজছি। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার ফলে তাদের যদি ধরা সহজ হয়, এটিকে আমরা খুবই স্বাগত জানাই।

যুক্তরাষ্ট্র বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশকে চাপে রাখতে চাচ্ছে কি এমন প্রশ্নে ড. মোমেন বলেন, আমাদের দেশের কিছু লোকজন আছেন তারা ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করে মিথ্যা তথ্য, ভিডিও দিচ্ছেন। আর বাংলাদেশের মিডিয়া যা বলেন তা উনারা বলে, দেশে একজন মরলেই বলে বিচারবহির্ভূত হত্যা। আর যুক্তরাষ্ট্রে মরলে বলে লাইন অব ডিউটি। তাদের এসব বলার জন্য টাকা দেওয়া হয়ে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশেই পলাতক আসামি রয়েছে, শুধু বাংলাদেশ নয়। এটা কোনো বড় সমস্যা নয়। বাংলাদেশে সাড়ে ১৬ কোটি মানুষ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কম। আবার অনেকের অভ্যাসটাও খারাপ তার জন্য অনেকে পালিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status