ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
র‍্যাবের আইডি কার্ড-ইউনিফর্ম ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 3:56 PM

র‍্যাবের আইডি কার্ড-ইউনিফর্ম ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৫

র‍্যাবের আইডি কার্ড-ইউনিফর্ম ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৫

র‍্যাব জ্যাকেট, র‍্যাব আইডি কার্ড ও ইউনিফর্ম ব্যবহার করে গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ ডিসেম্বর)দুপুরে কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর  অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন পিএসসি এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২১ ডিসেম্বর) ভোরে গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকার শহিদ জহুরুল ইসলাম রোডের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ৮ম তলা বিল্ডিং এর ৩য় তলা থেকে ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৷

গ্রেফতারকৃতরা হলেন, মো. নাজমুল হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪), মো. তাজুল ইসলাম (৫০), মো. সুমন মিয়া (২৮) ও সুচিত্র রবিদাস (২৬)।

এ সময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি পিঞ্জলের কভার, ২টি ভুয়া র‍্যাব জ্যাকেট, ৪টি ভুয়া র‍্যাব আইডি কার্ড, ১টি নৌ বাহিনীর ইউনিফর্ম, ৩টি নৌ বাহিনীর ফরমেশন সাইন, ১টি চাকু, ১টি ল্যাপটপ, ৫টি ম্যানিব্যাগ, ৪টি ব্ল্যাংক চেক, ১ টি ৫ লাখ টাকার চেক, ৮টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৭০০ টাকা, ১টি টেন্ডার তদারকির নথি এবং জমিজমা ও টাকা উদ্ধার সংক্রান্ত দলিল/স্ট্যাম্প উদ্ধার করা হয় বলে জানান তিনি।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছিল। তারা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বিচার সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসতো।

জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, চক্রটি জমি ও টাকা উদ্ধার, বিভিন্ন সরকারি/বেসরকারি খাতের টেন্ডার পাইয়ে নেবার কথা বলে সাধারণ মানুষের থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। চক্রটি সাধারণ মানুষের জমি-জায়গা, আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভুয়া স্ট্যাম্পে স্বাক্ষর নিত বলে জানায় এই কর্মকর্তা।

এছাড়াও তারা পরস্পর যোগসাজশে র‍্যাব পরিচয়ে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় মোমেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status