ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে চোখ রাঙাচ্ছে ওমিক্রন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 3:51 PM

যুক্তরাষ্ট্রে চোখ রাঙাচ্ছে ওমিক্রন

যুক্তরাষ্ট্রে চোখ রাঙাচ্ছে ওমিক্রন

যুক্তরাষ্ট্রে চোখ রাঙাচ্ছে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন। দেশটিতে গত সপ্তাহে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের বেশি ওমিক্রনে আক্রান্ত বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে দেশটিতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্য হারে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।

যারা টিকা নিয়েছে বা যারা করোনা থেকে সেরে উঠেছে তাদের মধ্যেও সংক্রমণ ঘটাচ্ছে সাউথ আফ্রিকান এই ধরন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি সতর্ক করে বলেছেন, বড়দিনের ছুটিতে সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের ভ্রমণও ওমিক্রনের বিস্তার বাড়িয়ে দেবে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের সব দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিলে আগামী বছরের মধ্যে মহামারির অবসান সম্ভব।

ইতিমধ্যে, করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status