ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
এয়ার ইন্ডিয়া হচ্ছে ‌‌'টাটা‍‍‍‍‍ এয়ার ইন্ডিয়া', যাত্রীদের সুবিধায় ‘১০০ দিনের পরিকল্পনা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 8:43 PM

এয়ার ইন্ডিয়া হচ্ছে ‌‌'টাটা‍‍‍‍‍ এয়ার ইন্ডিয়া', যাত্রীদের সুবিধায় ‘১০০ দিনের পরিকল্পনা’

এয়ার ইন্ডিয়া হচ্ছে ‌‌'টাটা‍‍‍‍‍ এয়ার ইন্ডিয়া', যাত্রীদের সুবিধায় ‘১০০ দিনের পরিকল্পনা’

টাটা গোষ্ঠীর হাতে ২০২২ ‍সালের জানুয়ারির মধ্যে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার চলে আসবে । এই পরিস্থিতিতে আধিকারিক নিয়োগ থেকে শুরু করে পরিচালনার নীল নকশা তৈরি করে ফেলছে টাটা গোষ্ঠী। সূত্রের খবর, টাটা এয়ার ইন্ডিয়া পরিচালনার দায়িত্ব বর্তাচ্ছে উড়ান জগতের কিংবদন্তি ফ্রেড রিডের হাতে। সব ঠিক থাকলে রিডই হতে চলেছেন এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার ।

দু’মাস আগেই ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে রতন টাটার হাতে ফিরে এসেছে দেশের প্রথম তথা সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এরপর থেকেই নীরবে বিমান সংস্থাটিকে নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে টাটা গোষ্ঠী। তারই অন্যতম পদক্ষেপ উড়ান জগতের মহীরুহ রিডকে সিইও পদে আনা।

উড়ান জগতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে রিডের। তিনি ডেল্টা এয়ারলাইন্সের চিফ অপারেটিং অফিসার পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আর এক আন্তর্জাতিক উড়ান সংস্থা ভার্জিন আমেরিকা সংস্থারও সিইও পদে ছিলেন তিনি। এছাড়াও এয়ারবিএনবি-র সহ-প্রতিষ্ঠাতাও বটে। বর্তমানে সার্ফ এয়ার মবিলিটির প্রেসিডেন্ট। টাটা গোষ্ঠীতেও কিন্ত রিড নতুন মুখ নন। গত শতাব্দীর সাতের দশকে তাজ গ্রুপ অব হোটেলস-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

সিইও ছাড়াও ফিরে পাওয়া সংস্থার অর্থনৈতিক দিকটির দেখভাল নিয়েও বিশেষ ভাবে চিন্তিত ছিল টাটা গোষ্ঠী। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার মুখ্য আর্থিক আধিকারিক হিসাবে নিয়োগ করা হচ্ছে নিপুণ আগরওয়ালকে। নিপুণ বর্তমানে সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। অভিজ্ঞ ভরসার হাতেই বর্তাচ্ছে টাটা এয়ার ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকটি।

জানা গিয়েছে, ফ্রেড রিডের তত্ত্বাবধানে একটি ‘১০০ দিনের পরিকল্পনা’ গ্রহণ করেছে টাটা গোষ্ঠী। এর মাধ্যমে বিমান সংস্থা কীভাবে, কোন পরিষেবা দেবে যাত্রীদের, তার পরিকল্পনা করা হচ্ছে। যাত্রীরা যাতে সর্বোচ্চ পরিষেবা পান, যাতে করে তাঁরা সামান্যতম অভিযোগও না করতে পারেন, তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বদল আনা হচ্ছে মানসিকতায়। জোর দেওয়া হচ্ছে সময়ানুবর্তিতায়।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া কেনার বিষয়ে টাটার সঙ্গে জোর টক্কর ছিল স্পাইস জেটের প্রতিষ্ঠাতা অজয় সিংয়ের। তবে আগেই গুঞ্জন চলছিল, সম্ভবত টাটার হাতেই ফিরতে চলেছে এয়ার ইন্ডিয়া। শেষ পর্যন্ত বাস্তবেও তাই হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status