ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বয়ফ্রেন্ডের অভাবে যা করতে পারছেন না শ্রীলেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 8:47 PM

বয়ফ্রেন্ডের অভাবে যা করতে পারছেন না শ্রীলেখা

বয়ফ্রেন্ডের অভাবে যা করতে পারছেন না শ্রীলেখা

চলছে শীতকাল। হালকা শীতে আরামেই দিন কাটাচ্ছেন অনেকেই। তবে টালিউডের সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দিন ভালো যাচ্ছে না। বয়ফ্রেন্ড নেই বলে এই অভিনেত্রীর মনে জমে আছে এক রাশ আফসোস!

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব শ্রীলেখা। বরাবরই ফেসবুক স্ট্যাটাসে ব্যক্তিজীবনের নানা বিষয় তুলে ধরেন এই অভিনেত্রী। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’

ব্যক্তিগত জীবনে ২০০৩ সালের ২০ নভেম্বর শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিয়েবিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেই সংসারে এক মেয়ের মা এই অভিনেত্রী। তার নাম ঐশী। মেয়ে এখন মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন।

৮ বছর আগে বৈবাহিক সম্পর্কটা ভেঙে গেলেও পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেননি শ্রীলেখা। শুধু তাই নয়, বিয়ের কথা ভাবেননি, প্রেমেও জড়াননি। তবে সঙ্গী বা প্রেমিক না থাকার কষ্ট এখন তিনি অনুভব করছেন।

এর আগে খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুলে সেজে হাসি মুখে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন- ‘মেয়ে পছন্দ?’ ফেসবুকে এমন পোস্টের পরই শ্রীলেখার বিয়ের গুঞ্জন শুরু হয়। দর্শকমহলে প্রশ্ন উঠেছে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? আবারও সাত পাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি? সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন?

সে সময় শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

তবে শ্রীলেখার সেই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দেন। এমনকি মেয়ের বয়েসী ছেলেরাও তাকে বিয়ের আগ্রহ প্রকাশ করে!

সেই প্রেক্ষিতে তিনি লিখেছিলেন, ‘কী মুশকিল মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’

জানা গেছে, আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) আরব আমিরাতে যাচ্ছেন শ্রীলেখা। সেখানকার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। যেটা বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে। এতে শ্রীলেখা ছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাংস্কৃতিক আসরটিতে আরও অংশ নেবেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ফেরদৌস, মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও কণ্ঠশিল্পী মমতাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status