ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দ. আফ্রিকা, বিপাকে প্রবাসীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 6:57 PM

ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দ. আফ্রিকা, বিপাকে প্রবাসীরা

ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দ. আফ্রিকা, বিপাকে প্রবাসীরা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। মহামারির বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পথে বসতে চলেছে দেশটির পর্যটন শিল্প।

প্রাণঘাতী করোনা ভাইরাসের চতুর্থ দফার সংক্রমণে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। ওমিক্রনের বিস্তার রোধে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন দেশটির ট্রাভেল এবং টুরিজম শিল্প।
 
কয়েক দফা লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছে দেশটির পর্যটন শিল্পে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, এই শিল্পে টিকে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম এই খাতে কর্মসংস্থান হারানোর শঙ্কাও করছেন অনেকে। এদিকে, টুরিজম শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি প্রণোদনার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শিগগিরই বিকল্প উপায় বের কোরে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তাদের।
 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status