ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসে মানারাত ইউনিভার্সিটিতে সভা ও পুরস্কার বিতরণী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 December, 2021, 6:54 PM

বিজয় দিবসে মানারাত ইউনিভার্সিটিতে সভা ও পুরস্কার বিতরণী

বিজয় দিবসে মানারাত ইউনিভার্সিটিতে সভা ও পুরস্কার বিতরণী

মহান বিজয় দিবস ২০২১ উদযাপন ও বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম তার বক্তৃতায় একাত্তরের রণাঙ্গনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়।  

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন, ইংরেজি বিভাগের প্রধান আহমাদ মাহবুব-উল-আলম, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে.এম. আকতারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস্ অ্যাফেয়ার্সের অতিরিক্ত-পরিচালক আবদুল মতিন প্রমুখ।

আলোচনা সভা শেষে পবিত্র রমজান উপলক্ষে এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনলাইন ইসলামিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রমজান মাসে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সারা দেশ থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসা থেকে ৬ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেন। তাদের মধ্য থেকে দুই পর্বে অনলাইনে পরীক্ষা নিয়ে চূড়ান্ত পর্বে ১০০ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীদের মধ্যে প্রথম তিনজনকে স্মার্ট ফোন উপহার দেয়া হয়। একই সঙ্গে বিজয়ীদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ সনদ ও বই উপহার প্রদান করা হয়। এছাড়া বিজয়ীদের মাঝে ২০২২-এর মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ের টিউশন ফির ওপর ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ইনসেনটিভ দেয়া হবে।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পক্ষ থেকে জেএমএস টাইমস নামে একটি পত্রিকা উন্মুক্ত করা হয়। সব শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status