ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গোড়ালির ফাটাভাব কমাবে পেঁপে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 3:55 PM

গোড়ালির ফাটাভাব কমাবে পেঁপে

গোড়ালির ফাটাভাব কমাবে পেঁপে

শীত মানেই ত্বকে নানা সমস্যা দেখা দেয়া। সেই সঙ্গে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা তো আছেই। এই সমস্যা খুবই যন্ত্রণাদায়ক। সেই সঙ্গে গোড়ালি ফাটা পায়ের সৌন্দর্যও নষ্ট করে দেয়।

যেহেতু বাড়ির অনেক কাজ এখন নিজেকেই করে নিতে হচ্ছে, তাই পায়ের উপরেও চাপ পড়ছে বিস্তর। ফলে গোড়ালির চামড়া ফেটে যাচ্ছে বিশ্রীভাবে! এদিকে পার্লারে গিয়ে পেডিকিওর করানোর সময় অনেকেরই হয়ে ওঠে না। তাই বলে যে পায়ের যত্ন নেয়া হবে না, তা কিন্তু নয়। পাকা পেঁপে ব্যবহার করে গোড়ালি ফাটা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-

প্রথমে পেঁপে চটকে নিন, গোড়ালির ফাটা জায়গাগুলোয় লাগান। ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। গোড়ালির ফাটা, শুকনো চামড়া, চুলকানি বা লালচেভাব, সবই কমে যাবে। পা ধুয়ে নেয়ার পর খানিকটা অলিভ অয়েল পায়ে মেখে নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status