ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
১৩ বছর ধরে পেছনে লেগে আছে, আমার স্ত্রীর প্রতি এত নজর কেন: বিজেপি নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 2:59 PM

১৩ বছর ধরে পেছনে লেগে আছে, আমার স্ত্রীর প্রতি এত নজর কেন: বিজেপি নেতা

১৩ বছর ধরে পেছনে লেগে আছে, আমার স্ত্রীর প্রতি এত নজর কেন: বিজেপি নেতা

ভারতের আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা স্থানীয় বিরোধীদলীয় নেতা অখিল গগৈয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমার স্ত্রীর প্রতি কেন? আসামে কি আর কেউ নেই?”

জানা গেছে, হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মা ও তার ছেলে নন্দিলের নির্মাণ সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে ২৯ বিঘা সরকারি জমি দখলের অভিযোগ এনেছে একটি সমীক্ষা সংস্থা ও দেশটির কিছু সংবাদমাধ্যম।
তা নিয়ে বিরোধী দলের বিধায়ক অখিল গগৈয়ের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, “২০০৮ সাল থেকেই দেখছি, অখিল আমার স্ত্রীর পেছনে লেগে আছেন। রিণিকি জমি কিনলে, গাড়ি কিনলে, খাবার খেলে সবেতেই তার আপত্তি। সাংবাদিক সম্মেলন ডাকলে আমার বিরুদ্ধে কথা বলার সাহস নেই, রিণিকিকে নিয়েই আলোচনা করেন। আমার স্ত্রীর প্রতি কেন তার এত নজর জানি না। আসামে কি আর কেউ নেই? না আমার স্ত্রীকে খুব কুৎসিত দেখতে?”

হিমন্ত বলেন, “মুখ্যমন্ত্রীর স্ত্রীকে নিয়ে আলোচনা করা ছাড়া যেন অখিল গগৈয়ের অন্য কোনও কাজ নেই। হিমন্তবিশ্ব শর্মা সাংঘাতিক জিনিস। আমার সামনে হিমালয় এলেও ভেঙে দিয়ে এগোব। আমি ওই সব বামপন্থী সংবাদমাধ্যমকে তোয়াক্কাই করি না। সাহস থাকলে স্ত্রী-পুত্রের নাম না টেনে আমার সঙ্গে লড়তে নামুক।”

এ বিষয়ে অখিল গগৈয় বলেন, “হিমন্ত এত নিচে নেমে গিয়েছেন যে নিজের স্ত্রীকে রাজনীতির পাশা খেলায় পণ হিসেবে ব্যবহার করছেন এই ঘটনা আসামের ইতিহাসে অশ্রুতপূর্ব ও দুর্ভাগ্যজনক। এর মাধ্যমে তিনি শুধু নিজের স্ত্রীর সম্মানহানিই করলেন না, সমগ্র নারীজাতির অপমান করলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status