ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
থানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য আসন সংরক্ষিত রাখলেন ওসি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 December, 2021, 3:01 PM

থানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য আসন সংরক্ষিত রাখলেন ওসি

থানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য আসন সংরক্ষিত রাখলেন ওসি

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য থানায় আসন সংরক্ষিত রেখেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় কোম্পানীগঞ্জ থানার ফেসবুক আইডিতে স্টাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

স্টাটাসে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন লিখেন, গতকাল ১৬ ডিসেম্বর, বিজয় দিবস ছিল। মহান বিজয় দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আমি অফিসার ইনচার্জ, কোম্পানিগঞ্জ থানার প্রতিনিধি হিসেবে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখি। যদিও আমার বক্তব্য দেওয়া সাজে না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। মহানদের বিষয়ে কিছু বলার সাহস আমার নেই। তদুপরি বই পড়ে ও আমার আপন দুই বীর মুক্তিযোদ্ধা চাচার কাছ হতে শুনেছি। বীর মুক্তিযোদ্ধাদের কথা, যুদ্ধের কথা। অসংখ্য বীরমুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে নিঃস্বার্থভাবে দেশকে স্বাধীন করেছেন। আমি স্মরণ করতে চাই বাঙালি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই সিদ্ধান্ত নিয়েছি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আমার অফিস রুমে আসন সংরক্ষিত থাকবে।

ঢাকা পোস্টকে স্টাটাসের সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।

তিনি বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। সূর্যসন্তানদের আত্মত্যাগের ফলে আজ এই সোনার বাংলা। তাই তাদের সম্মানে এই সামান্য চেষ্টা।

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বাসিন্দা সামিউল জীবন ঢাকা পোস্টকে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে আসন সংরক্ষিত রাখার বিষয়টি সুন্দর লেগেছে। এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status