|
সকালে এলাচ ভিজিয়ে পানি খান, সারবে বহু অসুখ
নতুন সময় ডেস্ক
|
![]() সকালে এলাচ ভিজিয়ে পানি খান, সারবে বহু অসুখ রোজ এলাচ-জল খেলে কী হয়? শরীরের কোন কোন উপকার হয় এর ফলে? চলুন জেনে নেই। • রোজ সকালে এলাচ ভিজিয়ে জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা রোজ এই জল খেলে উপকার পেতে পারেন। • রক্ত জমাট বাঁধার সমস্যাও কিছুটা কমাতে পারে এলাচ-জল। রক্ত সঞ্চালনের গতিও বাড়িয়ে দেয় ঘরোয়া এই উপাদানটি। • শরীর থেকে দূষিত পদার্থ দূর করে এই জল। ফলে ওজন কমে। তার চেয়েও বেশি মাত্রায় উপকার হয় ত্বকের। যাদের ত্বকে তুলনায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তারা নিয়মিত সকালে খালি পেটে এই জল খেলে ত্বক টানটান হয়, বলিরেখা কমে। • দাঁতের গোড়ার নানা ধরনের সংক্রমণও কমে এই জল খেলে। কী ভাবে বানাবেন এলাচ-জল? রোজ রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জলে সাত-আটটি এলাচ দানা ভিজিয়ে দিন। সকালে উঠে জলটি ছেঁকে নিন। তার পরে খালি পেটে সেই জল খেয়ে ফেলুন। এলাচগুলিও রান্নায় ব্যবহার করতে পারেন। তাতে অসুবিধা নেই। সূত্র: আনন্দবাজার |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
