ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো শিল্পোন্নত দেশগুলোর জোট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:13 PM

রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো শিল্পোন্নত দেশগুলোর জোট

রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো শিল্পোন্নত দেশগুলোর জোট

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে তুমুল বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি-ধামকির মধ্যেই এক হলেন শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের প্রতিনিধিরা। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিক বৈঠকে মিলিত হন। সব ছাপিয়ে চলমান ইউক্রেন ইস্যুতে একাট্টা হয়েছেন তারা।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ করেছে রাশিয়া। যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো। রাশিয়াকে এবার জি সেভেনের পক্ষ থেকে সতর্ক করা হলো।

জি সেভেনের প্রতিনিধিরা বিশ্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দেন। তবে সবচেয়ে উদ্বেগের কারণ যেন রাশিয়াই। রাশিয়াকে ইঙ্গিত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, যেসব দেশ জিম্মি করে নিরাপত্তার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে এখনই শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে, স্বাধীনতা ও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।
রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো শিল্পোন্নত দেশগুলোর জোট

রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো শিল্পোন্নত দেশগুলোর জোট


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ইউক্রেনে হামলা চালানো থেকে রাশিয়াকে বিরত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যদি রাশিয়া হামলা চালায় সেটা হবে তাদের চরম ভুল। আর এ জন্যই মূলত শিল্পোন্নত দেশগুলো আজ এক হয়েছে।

রাশিয়াকে কীভাবে বিরত রাখা যায় সে বিষয়ে ব্রিটিশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বৈঠকে রাশিয়ার পাশাপাশি ইরানের পরমাণু চুক্তিতে ফেরা কিংবা চীনের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়েও এক হওয়ার অঙ্গীকার করেন জি সেভেন প্রতিনিধিরা। তবে ঘুরে ফিরে রাশিয়াকে দমানোর বিষয়টিই উঠে এসেছে তাদের আলোচনায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status