|
দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ রোববার (১২ ডিসেম্বর) বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই শপথ গ্রহণের মধ্য দিয়েই নবীন ক্যাডেটদের হাতে দায়িত্ব পড়ল, তোমরা দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই দায়িত্ব পালনে সবসময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত। নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, এ দেশের সন্তান হিসেবে এ দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সব প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে। শেখ হাসিনা বলেন, একটা কথা মনে রাখতে হবে, লাখো শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। স্বাধীনতার চেতনাকে সবসময় সমুন্নত রাখতে হবে। এই আদর্শ নিয়েই নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। কিন্তু কখনও আমরা যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতোমধ্যে অর্জন করেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
