ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ছেলের জন্য ভোট চাইতে গিয়ে প্রাণ হারালেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 December, 2021, 11:28 AM

ছেলের জন্য ভোট চাইতে গিয়ে প্রাণ হারালেন মা

ছেলের জন্য ভোট চাইতে গিয়ে প্রাণ হারালেন মা

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের (মোরগ প্রতীক) মা ফুলবানু (৫৮) সিএনজিচালিত অটোরিকশা চাপায় মারা গেছেন। ছেলের জন্য ভোট চাইতে বের হলে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে মোস্তাফিজুর রহমান তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফুলবানু ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী। তার ছেলে মোস্তাফিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর ছেলের জন্য ফুলবানু ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিলে সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status