ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মা হচ্ছেন কমেডিয়ান ভারতী সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 11:02 AM

মা হচ্ছেন কমেডিয়ান ভারতী সিং

মা হচ্ছেন কমেডিয়ান ভারতী সিং

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং মা হচ্ছেন। তবেই সেই গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জনই থেকেছে। সত্যি আর হয়নি। তবে এবার সত্যিই মা হতে যাচ্ছেন ভারতী সিং। আগামী বছর হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর সংসারে আসছে নতুন অতিথি। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

অনেক আগে কাজ করতে গিয়ে ভারতী প্রেমে পড়েন হর্ষ লিম্বাচিয়ার। হর্ষ ভারতীয় চিত্রনাট্যকার, টেলিভিশন প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। প্রথমে তাদের দেখা হয় এক কমেডি শো-তে। প্রেমের পর ২০১৭ সালে বিয়ের পিরিতে বসেন এই তারকা জুটি।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রাম ও ইউটিউবে এই দম্পতি ভিডিও শেয়ার করেন। সেখানে ভারতী ‘আমি মা হবো’ এই শিরোনামে ক্যাপশন দেন। তিনি আরও বলেন ‘এটা ছিল আমাদের সবচেয়ে বড় সারপ্রাইজ’।

ভিডিওটি শুরু হয় ভারতী বাথরুমে গর্ভাবস্থার পরীক্ষা নেওয়ার সময়। তিনি এ বিষয়গুলো রেকর্ড করতে চাননি। আবার মুহূর্তটাকে মিসও করতে চাননি। তাই ভিডিও করে রাখেন। ভিডিওতে দেখা যায় সুসংবাদটি দেওয়ার জন্য হর্ষকে ঘুম থেকে জাগিয়ে তুলে ভারতী। এদিকে হর্ষ বলছে, ‘আমি বাবা হবো। দুজনই আনন্দমুখর পরিবেশ উপহার দিলেন ভক্তদের।’

ভারতী এবং হর্ষ লিম্বাচিয়া বেশ কয়েকটি রিয়েলিটি শোতে একসঙ্গে কাজ করেছেন। তারা ‘নাচ বলিয়ে ৮’-এ অংশ নিয়েছিলেন এবং বর্তমানে ‘দ্য ইন্ডিয়ান গেম শো’ একসঙ্গে হোস্ট করছেন। ভারতী কমেডি সার্কাস, কমেডি নাইটস বাঁচাও এবং ঝলক দিখলা জা -এর মতো টিভি শোগুলো উপস্থাপনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status