ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভোটে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 December, 2021, 11:32 AM

ভোটে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

ভোটে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন সমর্থকরা। চেয়ার‌ম্যানের নাম গাজী হাসান আল মেহেদী সুহাস।

তৃতীয় ধাপের নির্বাচনে নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন গাজী হাসান আল মেহেদী সুহাস। তিনি নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে।

২৮ নভেম্বর নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন গাজী হাসান আল মেহেদি সুহাস। তিনি ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী (স্বতন্ত্র) রাকিব হোসেন ফরহাদ পেয়েছেন এক হাজার ৬৯২ ভোট।

নির্বাচিত হয়ে নানাভাবে বিজয়োল্লাস করেন প্রার্থীরা। ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ, নেচে-গেয়ে স্লোগানে বিজয় উদযাপন করে সমর্থকরা। বিজয়োল্লাসের আরো একটু বেশি আকর্ষণ হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন সমর্থকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status