ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে : মারিয়া রেসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 10:48 AM

ফেসবুকে ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে : মারিয়া রেসা

ফেসবুকে ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে : মারিয়া রেসা

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর তীব্র সমালোচনা করেছেন শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা।

এসব প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মারিয়া রেসা এ কথা বলেন। খবর বিবিসির

মারিয়া রেসা অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো এক ধরনের মিথ্যার ভাইরাসের মাধ্যমে আমাদের সবাইকে সংক্রমিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো প্রকৃত ঘটনা ও সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয়। এছাড়া বিভেদের বীজ বপন করতে ক্ষমতার অপব্যবহার করে।

তিনি আরও বলেন, এখন আমাদের এসব ঘৃণা, সহিংসতা ও নোংরামির অবসান ঘটানো খুব দরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status