ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে, পুত্রবধূর ফোনে ৩ দিন পর উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 6:20 PM

বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে, পুত্রবধূর ফোনে ৩ দিন পর উদ্ধার

বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে, পুত্রবধূর ফোনে ৩ দিন পর উদ্ধার

৭৯ বছরের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে জীবন্ত পুঁতে রেখেছিলেন তার নিজের ছেলে! কিন্তু তিনদিন ধরে গর্তে আটকে থাকার পরেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। এ ঘটনার পর বৃদ্ধার ছেলে মাও’কে আটক করেছে পুলিশ। এই বৃদ্ধার নিখোঁজ হওয়ার খবরটি উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশ পুলিশের কাছে জানান তার ছেলের বউ। পরে মঙ্গলবার পুলিশ তাকে জীবন্ত উদ্ধার করে।


এর আগে শানকি প্রদেশের জিংবিয়ান কাউন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামের ওই বৃদ্ধার নিখোঁজের খবর পায়। তার পুত্রবধূ পুলিশে এই খবর দেন। তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে তার ছেলে ওয়াংকে নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পুলিশ দ্রুতই মাওকে তলব করে। তারপর ওই বৃদ্ধার ছেলেই মাকে জীবন্ত পুঁতে ফেলার কথা স্বীকার করে। মাওর কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা নারীকে জীবন্ত উদ্ধার করে পুলিশ। অলৌকিকভাবে পক্ষাঘাতগ্রস্ত ওই নারী তিনদিন ধরে কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন। তবে মাও কেন এই নৃশংসতা চালিয়েছিল তা এখনো জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status