|
টেলর সুইফটের বিরুদ্ধে গান নকলের অভিযোগ
নতুন সময় ডেস্ক
|
|
গ্রেমি পুরস্কার পাওয়া এই মার্কিন পপ তারকা ‘শেক ইট অফ’ গানটি নকল করেছেন বলে দুইজন গীতিকার অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার একটি আদালতে। ২০১৪ সালের এই গানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। বৃহস্পতিবার আদালত থেকে ইস্যু করা সিদ্ধান্তে বলা হয়েছে, মামলাটি খারিজের ব্যাপারে সুইফটের আবেদনটি বাতিল করে ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ. ফিটজারেল্ড বলেছেন, ‘২০১৪ সালের এই গানটিতে আরএ্যান্ডবি গার্লদের গ্রুপ ৩এলডব্লিউর ‘প্লেয়াস গননা প্লে’ থেকে কথা নেওয়া হয়েছে।’
জজ বলেছেন, গান দুটিতে লক্ষ্য করার মতো পার্থক্য আছে। কিন্তু গানের কথায় অনেক মিলও আছে। সুতরাং মামলাটি চালু থাকাই উচিত।’ সিদ্ধান্তে জজ লিখেছেন, ‘আবেদনকারী মামলাটি বাতিলের জন্য অনেক লক্ষ্যণীয় যুক্তি উপস্থাপন করলেও কেন মামলাটি বাতিল হবে তার পক্ষে সন্তোষজনক কোনো যুক্তি দিতে পারেননি।’ সুইফটের মুখপাত্র শুক্রবার পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ২০১৭ সালে সুইফটের প্রতিনিধিরা গীতিকারদের কপিরাইট লঙ্ঘনের দাবি সম্পর্কে বলেছেন, হাস্যকর ও অর্থ আদায়ের বা ![]() টেলর সুইফটের বিরুদ্ধে গান নকলের অভিযোগ ‘শেক ইট অফ’ গানটিতে সুইফট খেলোয়াড়দের উদ্দেশ্যে গেয়েছেন, প্লে, প্লে, প্লে, প্লে, প্লে, প্লে – খেলে যাও এবং যারা ঘৃণা করে তাদের হেইট, হেইট, হেইট, হেইট, হেইট কর….ইত্যাদি। শন হল এবং নাথান বাটলার ‘প্লেয়াস গন, প্লে’ শিরোনামে যে গানটি লিখেছেন তার পঙ্কতিমালায় রয়েছে ‘প্লেয়ার্স, দে গননা প্লে এ্যান্ড হেইটার্স, দে গননা হেইট’। হল এবং বাটলার বলেছেন, প্লেয়াস বা প্লেয়ার্সের সঙ্গে হেইটার্স একটা বড় ধরনের মিল রয়েছে। এতে তাদের বিশাল ক্ষতি হয়েছে বলে তারা মনে করেন। নকল নিয়ে সুইফটের বিরুদ্ধে এই মামলাটি হয়েছে ২০১৮ সালে। কিন্তু এতোদিন মামলাটি ছিল মৃতপ্রায়। তাদের আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
