ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বাগমারায় নৌকার প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র বিতরণ এমপি এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 December, 2021, 12:04 AM

বাগমারায় নৌকার প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র বিতরণ এমপি এনামুল হক

বাগমারায় নৌকার প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র বিতরণ এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারায় আসন্ন ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

রোববার ৫ ডিসেম্বর, রাতে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

মনোনয়নপত্র বিতরণ কালে এমপি এনামুল হক বলেন, দলীয় শৃংখলা মেনে সবাইকে নির্বাচন করতে হবে। সেই সাথে দলীয় প্রার্থী ব্যতীত কেউ নির্বাচন করলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন তিনি।


এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status