চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে শামসুল ইসলাম ওরফে ডাকাত শামসু নামে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় উপজেলার বৈলছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।
গ্রেফতার শামসুল ইসলাম ওই এলাকার দুলা মিয়ার ছেলে।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ২০টি মামলা রয়েছে। এছাড়া একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।