ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রায়পুরায় অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 6:45 PM

রায়পুরায় অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

রায়পুরায় অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

রায়পুরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে| গত সোমবার গভীর রাতে রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে থেকে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়

একই রাতে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়| এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়|  এছাড়াও একই দিন বিকালে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়ায় অপর অভিযানে জনৈকা হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়| জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে|

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এর নির্দেশে রায়পুরা থানার এসআই মোহাম্মদ শফিউল্লাহ, এসআই তাজুল ইসলাম এবং এসআই দিবস কুমার মৃধা এসকল অভিযান পরিচালনা করেন| উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে পুলিশ জানায়| এব্যাপারে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে|

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status