ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের এক যুগ ফুর্তি : আত্নকর্মসস্থানে সেলাই মেশিন বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 6:41 PM

রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের এক যুগ ফুর্তি : আত্নকর্মসস্থানে সেলাই মেশিন বিতরণ

রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের এক যুগ ফুর্তি : আত্নকর্মসস্থানে সেলাই মেশিন বিতরণ

মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন” এই মূলমন্ত্রকে ধারণ করে এক যুগ আগে যাত্রা শুরু করেছিল লক্ষ্মীপুরের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব”। সংগঠনটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) বিকেলে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রামগঞ্জ থানা রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহমুদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সদস্য  ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে করোনাকালীন সময়ের লাশ দাফন টিমের একমাত্র নারী সদস্য রেশমা বেগম ও অন্য এক সুবিধাবঞ্চিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এর লক্ষ্য হলো ওই নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া যাতে তারা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন।  

 সালের ১২ মে যাত্রা শুরু করা এই সংগঠনটি গত ১১ বছরে রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে লাশ দাফন, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা, খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা, হুইলচেয়ার বিতরণ, গাছের চারা রোপণ ও ছাতা বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ক্লাবের সদস্য মনির হোসেন বাবুল, আবদুর রহমান ব্যাপারী, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও আগামীর সময় পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি রায়হানুর রহমান, ক্লাবের সিনিয়র সদস্য মাওলানা এমরান হোসেন, ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সবুজ, রেদোয়ান নাঈম, মো. তারেক, আকবর হোসেন, পারভেজ হোসেনসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status