|
মিয়ানমারে ৫ বিক্ষোকারীকে গাড়ী চাপায় মারলো সামরিক জান্তা
নতুন সময় ডেস্ক
|
![]() মিয়ানমারে ৫ বিক্ষোকারীকে গাড়ী চাপায় মারলো সামরিক জান্তা রবিবার (৫ ডিসেম্বর) সকালে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এ নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়াও অন্তত ১৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে থাকা দুজন প্রত্যক্ষদর্শী জানান, ইয়াঙ্গুনে আজ সকালে হঠাৎ করেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর কয়েক মিনিটের মাথায় তাদের ওপর গাড়ি তুলে দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে গাড়ি তুলে দিয়েই ক্ষান্ত থাকেনি নিরাপত্তা বাহিনী। তারা বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে। ![]() মিয়ানমারে ৫ বিক্ষোকারীকে গাড়ী চাপায় মারলো সামরিক জান্তা প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শুরু হওয়ার পর পেছন দিক থেকে একটি বেসামরিক গাড়ি বিক্ষোভকারীদের ওপর তুলে দেওয়া হয়। গাড়িটি বেসামরিক হলেও তাতে সেনাসদস্যরা ছিলেন। গাড়ি তুলে দেওয়ার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তখন বিক্ষোভকারীদের মারধর ও গ্রেপ্তার শুরু করে নিরাপত্তা বাহিনী। কিছু বিক্ষোভকারী মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছেন, অজ্ঞান হয়ে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ওপর একটি গাড়ি উঠে গেছে। সড়কে লোকজন পড়ে আছেন। ![]() মিয়ানমারে ৫ বিক্ষোকারীকে গাড়ী চাপায় মারলো সামরিক জান্তা সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে বিক্ষোভ করে আসছেন গণতন্ত্রপন্থী সাধারণ জনতা। দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জেলেও বন্দী আছেন হাজার হাজার মানুষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
