কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭ ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি রোহিঙ্গা ডাকাত নুর আহম্মদকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শনিবার রাতে ঐ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর আহম্মদ জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি ১১, এফসিএন-২৮৮১০০ বাসিন্দা লাল মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত নুর আহম্মদকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ মডেল থানার এজাহারনামীয় পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।