ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পা ভাঙলো প্রিয়াঙ্কার, হৃদয় ভাঙলো এপারের রফিকের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 2:49 PM

পা ভাঙলো প্রিয়াঙ্কার, হৃদয় ভাঙলো এপারের রফিকের

পা ভাঙলো প্রিয়াঙ্কার, হৃদয় ভাঙলো এপারের রফিকের

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদারের ‘হৃদয় জুড়ে’ সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। এই সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। বিশেষ করে পরিচালক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে জানান প্রিয়াঙ্কা। এ নিয়ে জল ঘোলা কম হয়নি।

এদিকে গতকাল ৩ ডিসেম্বর দুর্ঘটনায় পা ভাঙে প্রিয়াঙ্কার। এমন খবরে হৃদয় ভেঙেছে রফিক শিকদারের। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান রফিক শিকদার। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘খবরটা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। আমি খোঁজখবর নেব কেমন করে? কারণ তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তবে এ কথাটা সত্য- এমন খবর শোনার পরে আমার হৃদয় ভেঙে গেছে। খুব কষ্ট পেয়েছি। আজকে তার কথা অনেক মনে পড়েছে। হঠাৎ ঘুম থেকে ওঠার পরে তার সঙ্গে কিছু স্মৃতি মনে পড়লো। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

এদিকে মাতাল বাইক চালকের উপর বেশ চটেছেন রফিক শিকদার। কারণ তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। চালকের শাস্তি চাওয়ার পাশাপাশি প্রিয়াঙ্কার পাশে থাকার ইচ্ছে পোষণ করেছেন তিনি।

প্রিয়াঙ্কা বর্তমানে হাসপাতালে ভর্তি  আছেন। শনিবার তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। জানা গেছে, শুক্রবার প্রিয়াঙ্কার শুটিং সেটে হঠাৎ একটি মোটর বাইক ঢুকে পড়ে।  বাইকের চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি সরাসরি প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স রে করার পর জানা যায় এই অভিনেত্রীর ডান পায়ের হাড় ভেঙেছে। আজ (শনিবার) তার ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সাসন সার্জারি করা হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিয়াঙ্কার হাড় ঠিক করতে তার পায়ে প্লেট বসানো হবে। পরবর্তী সময়ে হাড় জোড়া লাগলেও প্লেট সরানো হবে না। অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে ছেলেকে নিয়ে আলাদা থাকেন প্রিয়াঙ্কা। সঙ্গে বৃদ্ধ মা-বাবা। জানা গেছে, অস্ত্রোপচার শেষে প্রায় দেড় মাস প্রিয়াঙ্কাকে বিশ্রামে থাকবে হবে। যে কারণে খুব শিগগির সেটে ফেরা হচ্ছে না তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status