ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
গোয়ালন্দে ৩ সন্তান প্রসবকারী মায়ের সাহায্যে এলেন ইউএনও
সোহাগ মিয়া, গোয়ালন্দ রাজবাড়ী
প্রকাশ: Sunday, 5 December, 2021, 1:56 PM

গোয়ালন্দে ৩ সন্তান প্রসবকারী মায়ের সাহায্যে এলেন ইউএনও

গোয়ালন্দে ৩ সন্তান প্রসবকারী মায়ের সাহায্যে এলেন ইউএনও

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়া গ্রামের, দিনমজুর খেটে খাওয়া কিরণ মুন্সির স্ত্রী, ববিতা গত ৪ঠা নভেম্বর ২০২১ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ফরিদপুর  মেডিকেল কলেজ হসপিটালে স্বাভাবিক ভাবে জন্ম দেয় ৩ পুত্র সন্তান।

সুস্থভাবে ৩ পুত্র সন্তান জন্মগ্রহণ করায় খুশি কিরণ ও ববিতার পরিবার। তবে খেটে খাওয়া দিনমজুর স্বামী কিরণ মুন্সি  প্রতিদিন ৪০০ টাকা,আয় থাকায় ৩ সন্তান নিয়ে বিপাকে পড়েছে তারা।

অন্যদিকে প্রতিদিন প্রায় ৭০০ টাকার দুধ কিনতে হয় তাদের ৩ পুত্র সন্তানের জন্য। তাই  সন্তান ভরণপোষণ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে পড়েছে এই পরিবারের।

এখন তারা সমাজের বিত্তবান লোকদের সাহায্য সহযোগিতা কামনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় লোকজনের আনাগোনা।

সেই থেকে এখন পর্যন্ত অত্র ইউনিয়নের সাধারণ মানুষের ভিড় রয়েছে এই বাড়িতে। বিষয়টি গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান মামুনের নজরে আসলে তিনি ৪/১২/২১ইং শনিবার দুপুর ১:০০ ঘটিকার  দিকে ছুটে যান কিরণ মুন্সি ও ববিতার বাড়িতে যান। ববিতা ও কিরন মুন্সির সাথে আলাপ আলোচনা শেষে, বেশ কয়েক প্যাকেট গুঁড়ো দুধ ও নগদ ৫০০০ টাকা এই দম্পতির হাতে তুলে দেন।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন আমি এই ৩ পুত্র সন্তানের আগামী ৬ মাসের জন্য  ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলাম, সেই সাথে মুজিববর্ষের একটি ঘরও তার জন্য বরাদ্দ করলাম এখন থেকে উনি মুজিববর্ষের ওই ঘরে বসবাস করতে পারবেন।

ঘর ও ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ায় খুশিতে আত্মহারা হয়ে কিরণ ও ববিতার দম্পতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status