ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রাস্তা উদ্বোধনের দিনই ঘটল বিপত্তি
ফাটল না নারকেল, ফেটে গেল কোটি টাকার রাস্তা! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 2:03 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 2:31 PM

ফাটল না নারকেল, ফেটে গেল কোটি টাকার রাস্তা! (ভিডিও)

ফাটল না নারকেল, ফেটে গেল কোটি টাকার রাস্তা! (ভিডিও)

কোটি টাকার বেশি খরচ করে তৈরি করা হয়েছে ঝাঁ চকচকে রাস্তা। কিন্তু  সেই রাস্তা উদ্বোধনের দিনই ঘটল বিপত্তি।

নারকেল ফাটাতে গিয়ে নারকেলটি অক্ষত থাকলেও ফেটে গেল নতুন রাস্তা! ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় এক কোটি ১৬ লাখ রুপি খরচ করে সাড়ে সাত কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। নারকেল ফাটিয়ে সেই রাস্তাই উদ্বোধন করতে গিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য সূচি মৌসম চৌধুরী।

কিন্তু নারকেল আছাড় মারতেই বাধল বিপত্তি। নারকেল তো ভাঙেইনি, উল্টো রাস্তা খুবলে উঠে আসে।

এই কাণ্ডে অবশ্য ভীষণ ক্ষেপে যান তিনি। রাস্তাতেই তিন ঘণ্টা অপেক্ষা করেন তিনি। এক দল কর্মকর্তাকে ডেকে পাঠিয়ে রাস্তার নমুনা সংগ্রহ করে তদন্তের নির্দেশ দিয়ে তবেই ঘটনাস্থল ছাড়েন এই সাংসদ।

যাওয়ার সময় এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে যান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status