অভিনয় থেকে ব্রেক নিলেও ভক্তদের মনে জায়গা দখল করে আছেন রম্ভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 2:22 PM
অভিনয় থেকে ব্রেক নিলেও ভক্তদের মনে জায়গা দখল করে আছেন রম্ভা
দক্ষিণী ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন রম্ভা! তবে বলিউডে সলমনের সাথে ‘জুড়়ুয়া’তে অভিনয় করে নিমেষে সকলের নজর কেড়েঠিলেন। এরপর সালমানের সাথে ‘বন্ধন’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিজেকে দূরে রাখলেও লাইম লাইট থেকে দূরে যাননি। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। প্রায়ই পরিবারের সাথে ছবি দিয়ে থাকেন সেখানে। তবে ভোলবদল দেখে চমকে যাবেন আপনিও!
কানাডার ব্যবসায়ী ইন্দ্রকুমার পথমানাথনকে বিয়ে করেন রম্ভা ২০১০ সালে। আপাতত তিনি তিন সন্তানের মা! দুই মেয়ে ও এক ছেলে।
তিন সন্তানের সাথে প্রায়শই দেখা মেলে তাঁর। একসময় বলিউড থেকে শুরু করে দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করা এই নায়িকা আপাতত মন দিয়ে সংসার করছেন। নিজের সমস্ত সময় তিনি দিয়েছেন ছেলে-মেয়েদের বড় করে তুলতে।
বড় মেয়ের ১০ বছরের জন্মদিনে তোলা হয়েছে এই ছবি। আর ডান দিকের ছবিটা রম্ভার দুই মেয়ে ও এক ছেলের।
অভিনয় থেকে ব্রেক নিলেও রম্ভার জনপ্রিয়তায় যে সেভাবে ভাঁটা পড়েনি তাঁর প্রমাণ নায়িকার ইনস্টাগ্রাম। আপাতত সেখানে ফলোয়ার্সের সংখ্যা ২ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। রম্ভা নিজের নানান ফোটোর কোলাজ ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘প্রায় তিন যুগ আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার শুরু করেছিলাম। হয়তো আমি পরদা থেকে দূরে আছি, কিন্তু আপনাদের মনের খুব কাছেই আছি। সত্যি কৃতজ্ঞ।’