ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
যেভাবে ব্যর্থ হলো এরদোগানকে হত্যার চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 12:16 PM

যেভাবে ব্যর্থ হলো এরদোগানকে হত্যার চেষ্টা

যেভাবে ব্যর্থ হলো এরদোগানকে হত্যার চেষ্টা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। শনিবার চালানো ওই প্রচেষ্টা ব্যর্থও হয়েছে বলে জানা গেছে।

শনিবার দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোয়ানোর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নীচে বোমাটি পাতা ছিল বলে তুর্কি টেলিভিশনের খবরে বলা হয়েছে।

এমন সময় এরদোগানকে হত্যা প্রচেষ্টার খবর এল যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোয়ান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন। কয়েকদিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোয়ানের এই তের পক্ষপাতী নন। তবে নতুন অর্থমন্ত্রী নাবাতি ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status