ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
প্রথম সৌদি আরবে পা রাখলেন ম্যাক্রোঁ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 12:08 PM

প্রথম সৌদি আরবে পা রাখলেন ম্যাক্রোঁ

প্রথম সৌদি আরবে পা রাখলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরব পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দোহায় আলোচনাসভায় অংশ নিতে দুদিনের সফরে শুক্রবার তিনি দোহায় পৌঁছেন। খবর আনাদোলুর।

দোহা বৈঠকের মধ্যে তিনি এক ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় বসবেন।

দুই রাষ্ট্রপ্রধান আঞ্চলিক সমস্যা বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ও লেবানন ইস্যুতে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

২০১৮ সালে আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম সৌদি আরবে পা রাখলেন ম্যাক্রোঁ।

এদিকে গত শুক্রবার দোহায় তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

সেখানে তিনি আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান এবং ১২টি অত্যাধুনিক ক্যারাকাল হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status